প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করছে ভারত। আগামীকাল ২৮ জুন থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র (আইভিএসি) থেকে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হবে।
২৫ জুন ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, প্রথম ধাপে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের আইভ্যাক কেন্দ্রগুলোতে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করা হবে। পরিস্থিতি ও সক্ষমতা বিবেচনায় পর্যায়ক্রমে দেশের অন্যান্য ভিসা আবেদনকেন্দ্রেও এ সেবা চালু করা হতে পারে।

ভারতীয় পাঁচ ভিসা আবেদনকেন্দ্রের (আইভিএসি) ঠিকানা জেনে নিন।
ঢাকা
যমুনা ফিউচার পার্ক, জি-১ ফ্লোর, সাউথ কোর্ট, প্রগতি সরণি, বারিধারা, ঢাকা।
ফোন: 09612 333 666,09614 333 666
চট্টগ্রাম
সিটি সেন্টার, দ্বিতীয় তলা, সিডিএ অ্যাভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম।
ফোন: 02-334453100
রাজশাহী
মরিয়ম আলী টাওয়ার, প্রথম তলা, বর্ণালী মোড় (পুরোনো বিলশিমলা), রাজশাহী।
ফোন: 0721-812534, 0721-812535
খুলনা
রাহাত সেন্টার, ৭১ (নতুন), সৈয়দ আলী হোসেন সড়ক (আউটার বাইপাস রোড), ছোট বয়রা, খুলনা।
ফোন: +880 247 8845500
সিলেট
রহিম টাওয়ার, সোবহানীঘাট, বিশ্বরোড, সিলেট।
ফোন: 0821-719273






