একের পর এক কেবল ফ্রি-কিক আদায় করে নিয়েছে দুই দল প্রথমার্ধের খেলায়। তবে কেউই কাজে লাগাতে পারেনি সেগুলো। এছাড়া বেশ কিছু প্রচেষ্টা চালিয়েও সম্ভব হয়নি কাঙ্ক্ষিত গোলের দেখা পাওয়া। ফলে কেপ ভার্দে ও সৌদি আরবের প্রথমার্ধের খেলা শেষ হয়েছে গোল ছাড়াই।
শনিবার (২৭ জুন) যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিস্টনে দুই দলের কেউই পায়নি গোলের দেখা।
১৮ মিনিটে ডান প্রান্ত থেকে সৌদ আবদুলহামিদের ক্রস পেয়ে বক্সের বাঁ দিক থেকে বাঁ পায়ের শট নেন সালেম আল-দাওসারি। তবে কেপ ভার্দের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল প্রতিহত হয়।
২২ মিনিটে প্রচেষ্টা বিফলে যায় কেপ ভার্দেরও। দেরয় দুয়ার্তের পাস থেকে বক্সের বাঁ দিক থেকে বাঁ পায়ের শট নেন উইলি সেমেদো। তবে বল অল্পের জন্য পোস্টের বাঁ পাশ ঘেঁষে বাইরে চলে যায়।
৩৪ মিনিটে উইলি সেমেদোর পাস থেকে বক্সের বাঁ দিক থেকে বাঁ পায়ের শট নেন জামিরো মন্তেইরো। তবে সৌদি আরবের এক ডিফেন্ডার শটটি ব্লক করে দেন। ফলে আবারও হতাশ হয় কেপ ভার্দে।
৩৯ মিনিটে কর্নার থেকে জামিরো মন্তেইরোর ক্রসে বক্সের মাঝখান থেকে হেড নেন জোয়াও পাওলো। তবে তার প্রচেষ্টা গোলবারের ওপর দিয়ে বাঁ পাশ ঘেঁষে বাইরে চলে যায়।
শেষ পর্যন্ত কোনো গোলই আর হয়নি প্রথমার্ধে। ৫৩ শতাংশ বল কেপ ভার্দে দখলে রেখে শট নেয় ৪টি আর লক্ষ্যে রাখে একটি। ৫৭ শতাংশ বল দখলে রেখে ৩টি শট নিয়ে লক্ষ্যে রাখে একটি।
আইএন





